জন্ম কলকাতায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস এবং সিনেমা অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জর্জ ভি. বব্রিন্সকয় অধ্যাপক। একই সঙ্গে তিনি সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের চেয়ার।
তাঁর প্রকাশিত গ্রন্থ: ম্যারেজ অ্যান্ড মডার্নিটি: ফ্যামিলি ভ্যাল্যুজ ইন কলোনিয়াল বেঙ্গল (২০০৯), রাইটিং পোস্টকলোনিয়াল হিস্টোরি (২০১০) এবং আর্ট সিনেমা অ্যান্ড ইন্ডিয়া’জ ফরগটেন ফিউচারস (২০২১)। সুকন্যা সর্বাধিকারী ও উপল চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন দ্য হিন্দু/প্রেসিডেন্সি কলেজ: একসেলেন্স অ্যান্ড এক্সক্লুশন (২০২৬) ও দীপেশ চক্রবর্তী ও অ্যান্ড্রু সারটোরি সম্পাদিত ফ্রম দ্য কলোনিয়াল টু দ্য পোস্টকলোনিয়াল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন ট্রানজিশন গ্রন্থের সহসম্পাদক।