আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা - রোচনা মজুমদার - প্রথমা প্রকাশন


120 Ratings
৳170 ৳200 Save 15 %
  • সর্বশেষ সংস্করণ - ২০২৬
  • রচনা সংকলন ও সমগ্র
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳55
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳89
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳49
বাংলাদেশের সংস্কৃতি ও সমাজের স্বাতন্ত্র্য এবং ভাষার বৈশিষ্ট্য বোঝার জন্য আবুল মনসুর আহমদ ক্রমশ অনিবার্য হয়ে উঠছেন। বাংলা ও বিশ্ব-ইতিহাসের পটভূমিতে আবুল মনসুর আহমদকে পাঠ করার জরুরি একটি কর্তব্য এ বইয়ে সম্পন্ন করেছেন রোচনা মজুমদার। এ বই শুধু একজন চিন্তাবিদের পুনর্মূল্যায়ন নয়, এটি পূর্ব বাংলার ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের এক বুদ্ধিবৃত্তিক উন্মোচন। লেখক দেখিয়েছেন, তাঁর কাছে ভাষার প্রশ্ন নিছক ভাষারই ছিল না—ছিল পূর্ব বাংলার জনগোষ্ঠীর সার্বভৌমত্ব, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ‘আমরা’ হয়ে ওঠার রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ। ‘বাঙাল’ পরিচয়ের সাংস্কৃতিক বিশ্লেষণ, পাকিস্তান প্রতিষ্ঠার পরও পূর্ব বাংলার মানুষের সাংস্কৃতিক পরাধীনতা এবং আমজনতার কথ্য ভাষার মর্যাদা এই বইয়ের মূল প্রশ্ন। বইটি পূর্ব বাংলার ভাষা আন্দোলনকে বিশ্ব-ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করেছে। নব-উত্থিত মার্কিন ইংরেজির স্বাতন্ত্র্য নির্মাণের প্রচেষ্টার সঙ্গে আবুল মনসুর আহমদের ভাবনার সংলাপ বইটিকে দিয়েছে অনন্য মাত্রা। বইটি মনে করিয়ে দিয়েছে যে রাষ্ট্রের স্বাধীনতাই যথেষ্ট নয়; সংস্কৃতি, সাহিত্য ও ভাষার স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করাই একটি জাতির মুক্তির আসল শর্ত।
Title আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা - রোচনা মজুমদার - প্রথমা প্রকাশন
Author
Cover Type
Paper Type
Publisher
Edition june, 2026
Number of Pages 72
Country বাংলাদেশ
Language Bangla
ISBN 9789845370547

Subscribe and be a part of Harekrokom and Get Exclusive Reward, Special Discount & More