Upload Books listবইয়ের লিস্ট বা বইয়ের ছবি আপলোড- Blog
- Contact
-
Dhaka city
Cash on Deliver
-
7
Days Happy Returns
-
Dhaka City Cash on Delivery
+ ৳55
-
Outside Dhaka city (Cash on Delivery)
+ ৳89
-
In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh
+ ৳49
সবার চোখ সকালের শিশির ভেজা ঘাসের মতো। কেউ কারো দিকে তাকাচ্ছে না-কারণ চোখে হালকা বৃষ্টিতে হৃদয় অবধি পানি জমে গেছে। সন্ধ্যা নামছে... চারদিকে ভেজা গন্ধ, বাতিগুলো জ্বলতে শুরু করেছে। দূরে আবার সেই গিটারের সুর ভেসে আসছে।
নাজিম সরদারকে ভিপি নির্বাচিত করার নেপথ্যের নায়ক সুমন পলাশী বলল, আমাদের জীবন ভীষণভাবে ব্যর্থ। একটাই সফলতা-আমরা সোচ্ছার হয়ে নাজিম হত্যার বিচার এবং খুনির ফাঁসি কার্যকর করতে পেরেছি।
দিনান্তি বলল, হাজারো অসুখের মধ্যে এটা আমাদের একমাত্র সুস্থতা।
মাতিন বলল, আমাদের কারও গল্প শেষ হয়নি। নাজিম আমাদের জীবনে অসমাপ্ত গল্প। সে এখন স্মৃতির মধ্যে বেঁচে থাকবে।
স্মৃতি কখনো মরে না, সামান্য ধূসর হয়-এই যা।
মিথি ফিসফিস করে বলল, বন্ধুত্বও না।
দিনান্তি আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসাও না। ভালোবাসায় যে একবার হৃদয়ে বাসা বাঁধে, সে হারিয়ে গেলেও তার আলো নিভে যায় না, শুধু জ্বলে নৈঃশব্দ্য যন্ত্রণায়।
মাতিন বলে, আমাদের জীবন-কতিপয় প্রাপ্তি এবং অগণিত অপ্রাপ্তি নিয়ে শেষ বিকেলের সূর্যের মতো; দেখতে দেখতেই ডুবে যায়। জীবন মানেই কখনো টুকরো টুকরো উচ্ছ্বাস, কখনো ফালি ফালি মৃত্যু।
শুধু মানুষ মরে যায়; কিন্তু রেখে যাওয়া অনুভূতিগুলো প্রজাপতির মতো উড়ে বেড়ায়।
| Title | কবিতার প্রজাপতি - খালিদ ফেরদৌস - গ্রন্থকুটির |
| Author | |
| Cover Type | Hard Cover |
| Paper Type | News Print |
| Publisher | |
| Edition | February 2026 |
| Number of Pages | 191 |
| Country | বাংলাদেশ |
| Language | Bangla |
| ISBN |



