প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি দ্বিতীয় খণ্ড - ঝিনুক প্রকাশনী

প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি দ্বিতীয় খণ্ড গ্রন্থটি অমূল্য তথ্যে পরিপূর্ণ। এই গ্রন্থে বিশেষ করে তুলে ধরা হয়েছে দক্ষিণ প্রত্নকীর্তিসমূহ, উয়ারী-পশ্চিম বঙ্গের বটেশ্বরসহ বৃহত্তর ঢাকা জেলার হিন্দু-বৌদ্ধ যুগের বিভিন্ন প্রাচীন কীর্তি, ঢাকা শহরের মুসলিম আমলের কীর্তি এবং বিশেষ করে বৃহত্তর কুমিল্লা জেলার লালমাই ময়নামতির কীর্তিসমূহ, বারবাজার ও বাগেরহাটের কীর্তিসমূহ। শুধু প্রত্নকীর্তি নয়, বাংলাদেশের ভৌগোলিক পরিচয়, নিসর্গ, অতি প্রাচীনকাল থেকে শুরু করে এখানকার মানববসতি ও মানুষের ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা এই গ্রন্থে আছে । তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই সুন্দর ভূখণ্ডে স্মরণাতীত কাল থেকে আমাদের পূর্বসূরিরা যে অসংখ্য কীর্তিস্থাপন করেছিলেন সেগুলির মধ্যে অনেক কীর্তিই হারিয়ে গেছে। যেসব কীর্তি বা যার ধ্বংসাবশেষ আজও টিকে আছে সেসব প্রত্নতত্ত্ব নিবেদিত প্রাণ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া সারাজীবনের অনুসন্ধানের মাধ্যমে এই গ্রন্থে আলোকপাত করেছেন এবং আমাদের অতীতকে জানার সুযোগ করে দিয়েছেন। প্রাঞ্জল ভাষায় ও প্রশ্নোত্তরে প্রদত্ত বর্ণনার সঙ্গে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে প্রায় প্রত্যেকটি বিশিষ্ট প্রাচীনকীর্তির আলোকচিত্র। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক গৃহিত সেসব আলোকচিত্র গুণগত উৎকর্ষেও গ্রন্থের আকর্ষণ ও গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এ গ্রন্থে আরও সংযোজিত হয়েছে হাতে আঁকা অনেক নক্‌শা, প্রধান প্রধান প্রত্নকীর্তির ভূমি-নক্শা যা এই প্রামাণ্য গ্রন্থের প্রামাণ্যতাকে বাড়িয়ে দিয়েছে শতগুণে
120 Ratings
৳430 ৳700 Save 39 %
  • সর্বশেষ সংস্করণ - ২০২৫
  • সর্বাধিক তথ্যসমৃদ্ধ বই
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳55
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳89
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳49
Title প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি দ্বিতীয় খণ্ড - ঝিনুক প্রকাশনী
Author
Cover Type
Paper Type
Publisher
Edition February 2025
Number of Pages 511
Country বাংলাদেশ
Language Bangla
ISBN

Subscribe and be a part of Harekrokom and Get Exclusive Reward, Special Discount & More