বাসযোগ্য পৃথিবী - প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন - প্রথমা প্রকাশন


120 Ratings
৳260 ৳320 Save 19 %
  • সর্বশেষ সংস্করণ - ২০২৬
  • সর্বাধিক তথ্যসমৃদ্ধ বই
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳55
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳89
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳49
প্রাণ-প্রকৃতি, প্রতিবেশ ব্যবস্থা ও বৈশ্বিক জলবায়ুর সংকটই এই বইয়ের মূল আলোচ্য। প্রকৃতিকে ধ্বংস বা তার সমূহ ক্ষতি না করে কীভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া যাবে, বিশ্বপরিসরে মানবজাতির সামনে আজ এটাই বড় চ্যালেঞ্জ। এ দেশে আমরা প্রতিনিয়তই উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে চলেছি। এই ক্ষতি বা ধ্বংসযজ্ঞের প্রথম শিকার হয় দেশের প্রান্তিক জনগোষ্ঠী। মুষ্টিমেয় ভূমিদস্যু ও অন্য লুটেরা গোষ্ঠীর লোভ ও ক্ষমতার দাপটের মুখে কীভাবে সুন্দরবনসহ আমাদের বনাঞ্চল, নদী-হাওরসহ বিস্তীর্ণ জলরাশি এবং পাহাড়গুলো বিলুপ্ত হতে বসেছে; দখল, দূষণ এবং অপরিকল্পিত শিল্পায়ন কীভাবে আমাদের প্রকৃতি ও পরিবেশের ক্ষতি ঘটিয়ে চলেছে, গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোতে লেখক সহজ-সাবলীল ভাষায় সেটাই তুলে ধরেছেন। সেই সঙ্গে বৈশ্বিক জলবায়ু রাজনীতির নির্মোহ বিশ্লেষণও আছে বইটিতে। আছে এ প্রশ্নে উন্নত বিশ্ব ও বহুজাতিক কোম্পানিগুলোর দ্বিচারিতা নিয়ে আলোচনা। জীবাশ্ম জ্বালানির ফাঁদ থেকে কীভাবে বেরোনো যেতে পারে এবং বাংলাদেশের মতো চরম ঝুঁকিপূর্ণ দেশগুলো কীভাবে জলবায়ু সুবিচারের ক্ষেত্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তারও একটা রূপরেখা দিতে চেষ্টা করেছেন লেখক এ বইয়ে। 
Title বাসযোগ্য পৃথিবী - প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন - প্রথমা প্রকাশন
Author
Cover Type
Paper Type
Publisher
Edition মার্চ ২০২৬
Number of Pages 112
Country বাংলাদেশ
Language Bangla
ISBN 9789845370516

Subscribe and be a part of Harekrokom and Get Exclusive Reward, Special Discount & More