তোত্তোচান - জানালার ধারে ছোট্ট মেয়েটি - তেৎসুকো কুরোয়ানাগি - দ্যু প্রকাশন

ইশকুলের ফটকের কাছাকাছি এসে তোত্তোচান থামল। সে ঠিক বুঝতে পারছিল না এ আদৌ ইশকুলের ফটক কী না! এই তো সেদিন অব্দি সে যে ইশকুলে পড়ত তার ফটকখানা ছিল মজবুত ইটের থামের আর তাতে বড় বড় অক্ষরে ইশকুলের নাম লেখা ছিল। এই ইশকুলের ফটকে থামের বদলে দুটি গাছের গুঁড়ি! তাও আবার জ্যান্ত গাছের গুঁড়ি! তোত্তোচান ঘাড় কাত করল, কারণ গাছের গায়ে ঝোলানো ইশকুলের নামফলকটি বাতাসে হেলে গেছিল। তোত্তোচান ঘাড় কাত করেই বানান করে করে ফলকে লেখা ইশকুলের নাম পড়তে শুরু করল। ‘তো-মো-য়ে-গা-কু-য়ে-ন- বি-দ্যা-ল-য়!’ তারপর মাকে ‘তোমোয়ে’ অর্থ জিজ্ঞেস করতে গিয়ে থমকে গেল। কী জানি দেখেছে সে! এমন কিছু একটা যা তার স্বপ্ন বলে মনে হচ্ছিল! ফটকের সামনেই বাগান আর যত্ন করে কেটে রাখা ঝোপঝাড়। তোত্তোচান ঝোপের ফাঁকে মাথা ঢুকিয়ে বিস্মিত চোখে দেখতে দেখতে জিজ্ঞেস করল, ‘মা! ওটা কি সত্যি সত্যি রেলগাড়ি?’ হ্যাঁ! ওটা ছিল সত্যি সত্যি রেলগাড়ি। ইশকুলের মাঠে দাঁড়িয়ে আছে কয়েকটা রেলগাড়ির কামরা। ওগুলো আর চলে বেড়ায় না। আসলে কীনা ওগুলো এখন ক্লাশরুম। মোট ছখানা কামরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে মাঠে। ‘রেলগাড়িতে ইশকুল
120 Ratings
৳300 ৳350 Save 14 %
  • সর্বশেষ সংস্করণ
  • সর্বাধিক তথ্যসমৃদ্ধ বই
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳55
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳89
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳49
Title তোত্তোচান - জানালার ধারে ছোট্ট মেয়েটি - তেৎসুকো কুরোয়ানাগি - দ্যু প্রকাশন
Author
Cover Type
Paper Type
Publisher
Edition December 2024
Number of Pages 255
Country বাংলাদেশ
Language Bangla
ISBN

Subscribe and be a part of Harekrokom and Get Exclusive Reward, Special Discount & More