আজন্ম বিপ্লবী রেবতী বর্মণ - মো. আবদুস সাইয়ীদ - দ্যু প্রকাশন

অবস্থাসম্পন্ন ও ব্রিটিশ শাসকদরদী পরিবারের সন্তান হলেও রেবতী বর্মন সাম্যবাদী ও ব্রিটিশবিরোধী সংগ্রামে যোগ দিয়েছিলেন ছাত্রাবস্থায়। যৌবনের উল্লেখযোগ্য সময় কেটেছে ব্রিটিশ সরকারের জেলের অন্ধকার প্রকোষ্ঠে। ১৯২৩-১৯২৪ সালে রেবতীমোহন বর্মণ বেঙ্গল-ভলান্টিয়ারের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের নেতৃত্ব দেন এবং শ্রীসংঘে যুক্ত থেকে কাজ করেন কলকাতা, বাঁকুড়া এবং বীরভূমে। ১৯২৭-১৯২৮ সালে ছাত্র-যুব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিশোর-কিশোরীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক বিক্রি করে সেই টাকায় নিজের সম্পাদনায় ‘বেণু’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেন।

স্কুলজীবনের শেষ পর্যায়ে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বিপ্লবী স্বদেশি আন্দোলনে অংশ নেন। ১৯৩০ সালের আগস্ট মাসে কলকাতায় পুলিশ কমিশনার চার্লস টেগার্টের ওপর বিপ্লবীদের আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেবতী বর্মণকে পুলিশ গ্রেফতার করে। জেলে বসে তিনি মার্কসবাদ-লেনিনবাদী দর্শন ও আদর্শের প্রতি আকৃষ্ট হন। দীর্ঘ আট বছর কারা-শাস্তির পর মুক্তি পান।

১৯৩৯ সালে তিনি ন্যাশনাল বুক এজেন্সী প্রতিষ্ঠা করেন

120 Ratings
৳260 ৳300 Save 13 %
  • সর্বশেষ সংস্করণ - ২০২৫
  • সর্বাধিক তথ্যসমৃদ্ধ বই
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳55
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳89
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳49
Title আজন্ম বিপ্লবী রেবতী বর্মণ - মো. আবদুস সাইয়ীদ - দ্যু প্রকাশন
Author
Cover Type
Paper Type
Publisher
Edition 2025
Number of Pages 144
Country বাংলাদেশ
Language Bangla
ISBN 9789849999270

Subscribe and be a part of Harekrokom and Get Exclusive Reward, Special Discount & More