বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইংরেজি: Civil Aviation Authority of Bangladesh, সংক্ষেপে CAAB) বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে। সংক্ষেপে এটি বেবিচক নামে সমধিক পরিচিত।